বাজারে লিজিয়ন প্রো গেমিং ল্যাপটপ

৩১ অক্টোবর, ২০২৪ ১১:৩৯  

৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যে লেনেভো লিজিয়ন প্রো ৭আই (৮৩ডিই০০৪এসএলকে) গেমিং ল্যাপটপ দেশের বাজারে এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। ল্যাপটপটি ১৪তম জেনারেশনের। ল্যাপটপটিতে রয়েছে হাইব্রিড থার্মাল সলিউশন যা হেভী গেমিং সেশনের সময়ও সিস্টেমকে ঠান্ডা ও কর্মক্ষম রাখে।

কনফিগারেশন অনুযায়ী, ইন্টেল কোর আই নাইন – ১৪৯০০এইচএক্স ৫.৮ গিগাহার্জ প্রসেসর, ৩২জিবি ডিডিআরফাইভ র‍্যাম এবং ১টিবি এনভিএমই জেন৪ এসএসডিব্যবহার করা হয়েছে ল্যাপটপটিতে এছাড়াও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ১৬জিবি গ্রাফিক্স কার্ড, জিসিঙ্ক প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতার জন্য জিপিইউতে ৬৮৬ এআই টপস রয়েছে।

ফলে গেমিং এবং ক্রিয়েটিভ কাজে ব্যবহারকার করা যাবে। ল্যাপটপটিতে ২ বছরের ওয়্যারেন্টি সুবিধা বাংলাদেশী পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রতিষ্ঠানটি ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউস থেকে কেনা যাবে ল্যাপটপটি।